ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট: ১৮:৩৮, ১৯ আগস্ট ২০২১
ঠাকুরগাঁয়ে ৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১৩ বছরের কিশোর গ্রেফতার
ঠাকুরগাঁওয়ে চার বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের মামলায় জীবন সেন (১৩) নামের একজন কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
জীবন সদর উপজেলার সালন্দর ইউনিয়নের জামুরীপাড়া গ্রামের বিমল সেনের ছেলে। বুধবার (১৮ আগস্ট) ভোরে ঐ কিশোরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম।
জানা যায়, গত মঙ্গলবার (১৭ আগস্ট) ধর্ষণের ঘটনায় শিশুকন্যাটির বাবা বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
থানা সূত্রে মামলার বিবরণে জানা গেছে,গত ১৭ আগস্ট মঙ্গলবার দুপুরে সদর উপজেলার জামুরীপাড়া এলাকায় বাড়ির পাশে বিমল সেনের বাড়িতে খেলতে যায় ঐ শিশু। পরে বাসায় কেউ না থাকার সুযোগে বিমলের ছেলে জীবন সেন ওই শিশুকে ধর্ষণ করে। এসময় শিশুটি চিৎকার করলে তাকে ছেড়ে দেয় জীবন। পরবর্তীতে বিষয়টি শিশু তার মাকে অবগত করলে শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০’এর ৯ (১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম বলেন, তাৎক্ষণিক এই মামলার আসামী জীবন সেনকে গ্রেফতার করা হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হবে। সেই সাথে গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আইনিউজ/হুমায়ুন কবির/এসডি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























