স্পোর্টস ডেস্ক
দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ, তৃতীয় ম্যাচ অলিখিত ফাইনাল
ছবি: সংগৃহীত
প্রথম ম্যাচে হারের পর সিরিজ থেকে ছিটকে পড়ার শঙ্কায় ছিল বাংলাদেশ। তাই দ্বিতীয় ওয়ানডেটি ছিল স্বাগতিকদের জন্য ‘বাঁচা-মরার’ লড়াই। সেই চাপের ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৬ উইকেটের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ৮৭ বল হাতে রেখে পাওয়া এই জয়ে সিরিজে ১-১ সমতা ফিরেছে, ফলে চট্টগ্রামে অনুষ্ঠিতব্য তৃতীয় ও শেষ ম্যাচটি রূপ নিয়েছে অলিখিত ফাইনালে।
ম্যাচে প্রথমে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন পেসার নাহিদ রানা। তার ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফারে নিউজিল্যান্ডকে মাত্র ১৯৮ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। ২৩ বছর বয়সী এই ডানহাতি পেসার ৩২ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন। এছাড়া শরিফুল ইসলাম নেন ২টি উইকেট, আর তাসকিন আহমেদ, সৌম্য সরকার ও রিশাদ হোসেন একটি করে উইকেট পান।
নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেন নিক কেলি। তবে তাকে ফিরিয়ে দেওয়ার পর কিউইদের ব্যাটিং লাইনআপ দ্রুত ধসে পড়ে।
১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই আউট হন সাইফ হাসান। এরপর দ্রুত সৌম্য সরকারও ফিরে গেলে চাপে পড়ে দল। তবে সেই চাপ সামলে দুর্দান্ত জুটি গড়েন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত।
এই জুটিতে আসে গুরুত্বপূর্ণ ১২০ রান। আগ্রাসী ব্যাটিংয়ে ৩৩ বলে ফিফটি তুলে নেন তানজিদ, পরে ব্যক্তিগত ৭৬ রানে আউট হন তিনি। অন্যদিকে দীর্ঘদিন পর ওয়ানডেতে ফিফটির দেখা পান শান্ত। ৭১ বলে অর্ধশতক পূর্ণ করার পর ক্র্যাম্পের কারণে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি।
এরপর জয়ের বাকি কাজ শেষ করেন তাওহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ। হৃদয় ৩১ বলে ৩০ রান করে দলকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেন। শেষ পর্যন্ত মিরাজ ২৫ বলে ৮ রান করে অপরাজিত থাকেন।
এই জয়ের ফলে সিরিজে সমতা ফেরানো বাংলাদেশ এখন চট্টগ্রামে শেষ ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে।
ইএন/এসএ
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
























