আই নিউজ ডেস্ক
বাংলাদেশে গম রপ্তানিতে দুর্নীতি
ইডির তলবে নুসরাত জাহান, ভোটের আবহে নতুন আলোচনা
অভিনেত্রী নুসরাত জাহান। ছবি: ফেসবুক
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। রেশন দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করেছে ভারতের কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
ভারতীয় গণমাধ্যম টিভি-নাইন বাংলার এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশে গম রপ্তানি ঘিরে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেই বিষয়েই নুসরাতকে ডাকা হয়েছে। সংশ্লিষ্ট সময়ে তিনি বসিরহাট কেন্দ্রের সংসদ সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন। ফলে ওই প্রক্রিয়া সম্পর্কে তার কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা থাকতে পারে বলে মনে করছে তদন্তকারী সংস্থা।
প্রতিবেদনে আরও বলা হয়, ওই সময়ের সাংসদ হিসেবে নুসরাতের বক্তব্য নথিবদ্ধ করতে চায় ইডি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি এই অভিনেত্রী।
এদিকে, ইডির তলবের প্রেক্ষিতে কলকাতার পরিবর্তে দিল্লিতে হাজিরা দেওয়ার আবেদন জানিয়েছেন নুসরাত জাহান। তার এই আবেদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখন কেন্দ্রীয় সংস্থার ওপর নির্ভর করছে।
বর্তমানে তিনি বিধানসভা নির্বাচনে অংশ না নিলেও দলীয় কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। নির্বাচনী প্রচারেও তার অংশ নেওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।
ব্যক্তিগত জীবনে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে যৌথ প্রযোজনা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত সময় পার করছেন নুসরাত। ইতোমধ্যে তাদের প্রযোজনায় দুটি সিনেমা মুক্তি পেয়েছে। অভিনয়, প্রযোজনা ও পারিবারিক জীবন—সব মিলিয়ে ব্যস্ততার মধ্যেই এলো ইডির তলবের খবর।
ভোটের এই উত্তপ্ত সময়ে নুসরাত জাহানের পরবর্তী পদক্ষেপ কী হবে, সেদিকেই এখন নজর রাজনৈতিক ও বিনোদন মহলের।
সূত্র: টিভি-নাইন বাংলা, দ্য ওয়াল, হিন্দুস্থান টাইমস
ইএন/এসএ
- সেরা পাঁচ হরর মুভি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ
























