নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৬, ২৯ আগস্ট ২০২১
আপডেট: ১৩:৪২, ২৯ আগস্ট ২০২১
আপডেট: ১৩:৪২, ২৯ আগস্ট ২০২১
বিএসএফের গুলিতে দুই বাংলাদেশির মৃত্যু
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে আবারও বাংলাদেশি হত্যার ঘটনা ঘটেছে। প্রতিবেশী রাষ্ট্রের সীমান্ত বাহিনীর গুলিতে মারা গেছেন দুই বাংলাদেশি যুবক।
রবিবার ভোরে লালমনিরহাটের পাটগামের বুড়িমারী জিরো পয়েন্টে এই ঘটনা ঘটে।
গুলিতে নিহত দুই যুবক হলেন বুড়িমারী ইউনিয়নের বুলবুল হোসেনের ছেলে ইউনুস (৩৫) ও পাটগ্রামের সাগর (৩৪)।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করে জানান, দুই যুবকের লাশ এখনো ভারতীয় অংশে পড়ে আছে। বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে লাশ হস্তান্তর করা হবে।
এ ব্যাপারে বিজিবির কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে দুপুরে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হতে পারে বলে সূত্রে জানা গেছে।
আইনিউজ/এসডি
আরও পড়ুন
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
সর্বশেষ
জনপ্রিয়
























