তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
জেলহত্যা দিবসে তারাকান্দায় দোয়া ও আলোচনা সভা
ময়মনসিংহের তারাকান্দায় আজ ৩ নভেম্বর (বুধবার) জেলহত্যা দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠনের উদ্যোগে বিকেলে দলীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার, সহ-সভাপতি মোজাম্মেল হক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান মাজহারুল, ছাইদুর রহমান খান প্রমুখ।
আলোচনা সভাটি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মেজবাহ উল আলম চৌধুরী রুবেলের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ আহ্বায়ক আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবু বক্কর ছিদ্দিক।
আইনিউজ/হুমায়ুন কবির/এসডি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল

























