নিজস্ব প্রতিবেদক
নির্বাচনী সহিংসহতায় মেহেরপুরে দুই ভাই নিহত
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মেহেরপুরের গাংনী উপজেলার সংঘর্ষে জড়িয়েছে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকরা। উভয়পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তারা সম্পর্কে দুই ভাই। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ধলা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দুই ভাই জাহারুল ইসলাম ও শাহাজুল ইসলাম।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. বিডি দাস বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।
জানা যায়, সকালে ইউপি সদস্য পদপ্রার্থী আতিয়ার রহমান ও টুটুলের সমর্থকদের মধ্যে সংঘর্ঘ শুরু হয়। সংঘর্ষে টুটুল গ্রুপের সমর্থক জাহারুল ও শাহাজুল নিহত হন। আহত হয়েছেন অন্তত ২০ জন।
সারাদেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে। ইতোমধ্যে দেশের বেশ কয়েকটি ইউনিয়নে প্রথম দফা ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে দেশের ৮৪৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ হবে।
আইনিউজ/এসডি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























