রাণীশংকৈল প্রতিনিধি
আপডেট: ০০:০৩, ২৪ জানুয়ারি ২০২২
২১ বছরেও এমপিওভুক্ত হতে না পেরে মানবেতর জীবন কাটাচ্ছেন শিক্ষক বকুল
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার এ.বি. ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মজাহারুল ইসলাম (বকুল) দীর্ঘ ২১ বছরেও এমপিওভুক্ত ( সরকারি বেতনভুক্ত) হতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন।
এ নিয়ে তিনি ওই স্কুলের প্রধান শিক্ষক একরামুল হকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগসহ তাকে এমপিওভুক্ত করার জন্য বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন।
অভিযোগে জানা যায়, মজাহারুল ইসলাম ২০০০ সালের ৫ জুলাই বিধিমোতাবেক নিয়োগ পেয়ে ওই বছরের ১১ জুলাই তারিখে এবি ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করেন। ২০১৩ সাল থেকে তিনি তার এমপিওভূক্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে থাকেন। সর্বশেষ ১৮ সেপ্টেম্বর ২০১৭ খ্রি. তিনি এমপিওভুক্তর জন্য তার প্রয়োজনীয় কাগজপত্র প্রধান শিক্ষকের নিকট জমা দেন। কিন্তু আজ অবধি তিনি এমপিওভুক্ত হননি।
এজন্য মজাহারুল ইসলাম প্রধান শিক্ষককে দায়ী করেন। প্রধান শিক্ষক তারপরে নিয়োগ পাওয়া একই ক্যাটাগরির অন্য শিক্ষককে এমপিওভুক্ত করেছেন মর্মেও তিনি অভিযোগে উল্লেখ করেন।
এ বিষয়ে প্রধান শিক্ষক একরামুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, আসলে তার (মজাহারুল ইসলামের) অনেক সমস্যা আছে যা সমাধান করতে হবে। তার এমপিওভুক্তির বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলেও প্রধান শিক্ষক জানান।
এদিকে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল গফফার বলেন, ‘শিক্ষক মজাহারুল ইসলামের প্রতি আমার সহানুভূতি আছে এবং তার এমপিওভুক্তিতে আমার কোনো আপত্তি নাই।’
আইনিউজ/হুমায়ুন কবীর/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল

























