নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৯:৫২, ২৭ মার্চ ২০২২
নোয়াখালীতে এসআই`র বিরুদ্ধে লাশ নিয়ে বিক্ষোভ
স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা ও সহায়তার দায়ে অভিযুক্ত এসআই স্বামীর বিচারের দাবিতে বিক্ষোভ করেছে নিহত গৃহবধূর স্বজনেরা। অভিযুক্ত উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান রহমান (৩৬) চট্টগ্রাম জেলার আরআরএফ এ সংযুক্ত রয়েছেন।
রোববার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। নিহত ফাতেমা আক্তার কলি (২৫) নোয়াখালীর সদর উপজেলার কাদির হানিফ গ্রামের টোকেনের বাড়ির আহছান উল্যার মেয়ে।
এ ঘটনায় নিহতের পিতা আহছান উল্যাহ বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনা ও সহায়তার দায়ে মো. মিজানুর রহমান রহমানসহ ৫ জনকে আসামি করে চট্রগ্রামের হালিশহর থানায় মামলা দায়ের করেছেন।
এর আগে, গত শুক্রবার চট্টগ্রামের হালিশহরের শান্তিবাগের ৮ নং রোডের হক সাহেবের বাসায় এ ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালে পারিবারিকভাবে সুধারাম থানার বিনোদপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলের সাথে বিয়ে হয় কলির। তারা এক ছেলে ও এক মেয়েকে নিয়ে চট্রগ্রামের হালিশহরে একটি ভাড়া বাসায় বসবাস করত। স্বামী কারণে অকারণে স্ত্রীকে মারধর করত। এছাড়া স্বামীর বন্ধু বাদশার স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে বলে কলি তার পিতাকে জানায়।
মামলায় আরও উল্লেখ করা হয়, এসব নিয়ে নিহত কলি তার স্বামীকে বুঝানোর চেষ্টা করলে সে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করত। গত কয়েক মাস আগেও তাকে বেধড়ক পেটায়। তখন তার মা তাদের চট্রগ্রামের বাসায় গিয়ে বিষয়টি মীমাংসা করে। এ সমস্ত ঘটনা কলি তার মা-বাবাকে জানালে তাকে হত্যার হুমকি দেয় স্বামী।
গত শুক্রবার বিকাল ৫টার দিকে নিহতের স্বামী তার শ্বশুর বাড়ির লোকজনকে জানায় কলি অসুস্থ হয়ে চট্রগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি আছে। পরে নিহতের পিতা হালিশহর থানায় গিয়ে জানতে পারে তার মেয়ে মারা গেছে এবং লাশ চমেক হাসপাতালের মর্গে রয়েছে। হাসপাতালের মর্গে থেকে লাশ আনতে গিয়ে নিহত কলির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।
এ বিষয়ে সুধারম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, চট্রগ্রামের হালিশহরে নোয়াখালীর এক মেয়ে আত্মহত্যা করে। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার স্বামীর শাস্তির দাবিতে জেলা শহর মাইজদীতে লাশ নিয়ে নিহতের স্বজনেরা একটি বিক্ষোভ মিছিল করেছে।
আইনিউজ/জেপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা

























