ঢাকা, শনিবার   ১৮ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৫ ১৪৩৩

হুমায়ুন কবির, তারাকান্দা

প্রকাশিত: ২২:৪৭, ৯ জুন ২০২২

তারাকান্দায় প্রতিবন্ধী ও ভিক্ষুকদের মাঝে হুইল চেয়ার বিতরণ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় প্রতিবন্ধী ও ভিক্ষুকদের মাঝে হুইল চেয়ার ও ছাগল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমতের সভাপতিত্বে ৫ জন প্রতিবন্ধীকে একটি করে হুইল চেয়ার ও ৫ জন ভিক্ষুককে একটি করে ছাগল বিতরণ করা হয় উপজেলা পরিষদের প্রাঙ্গণে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ফজলুল হক, সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত শহীদ পিংকি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাঁকন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর, সাধারণ সম্পাদক আলহাজ বাবুল মিয়া সরকার, উপজেলা প্রকৌশলী শফিউল্লাহ খন্দকার, তারাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাদেমুল আলম শিশির, গাঁলাগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান তালুকদার প্রমূখ।

আইনিউজ/হুমায়ুন কবির/এসডিপি 

বৃদ্ধ বয়সে নামাজ পড়তাম, ঘরে বসে খাইতাম, কে খাওয়াবে! 

ঝড়ে মারা যায় পাখির ছানা, গাছে বাসা দিলেন পুলিশ অফিসার

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়