আই নিউজ ডেস্ক
ভাসমান সেতু উল্টে ভাই-বোনসহ ৫ জনের মৃ`ত্যু, নিখোঁজ আরও ৫
ছবি: আই নিউজ
জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ড্রাম দিয়ে নির্মিত একটি ভাসমান সেতু উল্টে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও অন্তত ৫ জন নিখোঁজ রয়েছেন। শনিবার (ঈদের দিন) বিকেলে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার ঝালুরচর এলাকার শের আলীর মেয়ে খাদিজা (১২) ও ছেলে আব্দুল মোতালেব (৬), ডাকাতিয়াপাড়া এলাকার জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০), গামারিয়া এলাকার আবির (১৬) এবং বালুগ্রামের রিহাদ (৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রহ্মপুত্র নদে চলাচলের সুবিধার্থে পৌর কর্তৃপক্ষ ড্রাম দিয়ে অস্থায়ী একটি ভাসমান সেতু নির্মাণ করে। ঈদ উপলক্ষে ঘুরতে আসা মানুষের ভিড়ে সেতুটিতে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। বিকেলে একপর্যায়ে সেতুটি উল্টে গেলে এতে অবস্থানরত অনেকে নদীতে পড়ে যান। বেশিরভাগই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও কয়েকজন পানিতে তলিয়ে নিখোঁজ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে তারা ৫ জনের মরদেহ উদ্ধার করে। নিখোঁজদের সন্ধানে এখনও অভিযান অব্যাহত রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামালপুর-১ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবিব জানান, পানিতে ডুবে মারা যাওয়া ৫ শিশুকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। এছাড়া আহত একজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মবিন খান বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করি। নিখোঁজদের উদ্ধারে আমাদের কার্যক্রম চলমান রয়েছে।”
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মেদ জানান, এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে কাজ করছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইএন/এসএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল

























