ঢাকা, শনিবার   ০৯ মে ২০২৬,   বৈশাখ ২৬ ১৪৩৩

জুয়েল রাজ, লন্ডন থেকে

প্রকাশিত: ২১:৪৮, ২০ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১১:১৬, ২১ সেপ্টেম্বর ২০২১

যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থী খুন

ফাহাদ

ফাহাদ

যুক্তরাজ্যে খুন হয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী ফাহাদ (২৭)। তিনি সেখানে ব্যারিস্টারি পড়তেন। শনিবার ব্রিষ্টলের একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। 

মৃত ফাহাদ বাংলাদেশের পঞ্চগড়ের বাসিন্দা। তিনি ইউনিভার্সিটি ওব ওয়েস্ট ইংল্যান্ডের ছাত্র ছিলেন।

জানা গেছে, শনিবার ব্রিষ্টলের সেই বাড়িতে  দুইটি মরদেহ পায় পুলিশ। যার একজন, ফাহাদ হোসেন প্রামাণিক বলে নিশ্চিত প্রশাসন। অন্যজন  ড্যানজিল ম্যাকেনজি (৫৬)।

এই ডাবল মার্ডারের অভিযোগে ভ্যালেন্টাইন্স ববস (২১) ও জ্যাকব চিয়ারস (৪৫) নামে দুইজনকে আটক করেছে পুলিশ। তবে এখনো হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায় নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্রদের সোসাইটি জানিয়েছে, ফাহাদ ব্রিষ্টলে থাকতেন না। তিনি ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডনে বসবাস করতেন। কি কারণে তিনি ব্রিষ্টলে গিয়েছিলেন সেটিও তাদের জানা নাই। 

এদিকে ফাহাদের সহপাঠীরা হত্যাকাণ্ডের সুষ্ঠ বিচারের দাবিতে ক্যাম্পেইন শুরু করেছেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ