যুক্তরাজ্যে প্রতিনিধি
কার্ডিফে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল আজহা উদযাপন
ছবি: আই নিউজ
আত্মত্যাগ, ভালোবাসা ও শান্তির বার্তা নিয়ে যুক্তরাজ্যের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। ২৭ মে কয়েক হাজার মুসল্লির অংশগ্রহণে শহরের বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
কার্ডিফ শাহজালাল মসজিদ অ্যান্ড ইসলামিক কালচারাল সেন্টারে সকাল ৮টায় প্রথম জামাতে ইমামতি করেন মসজিদের খতিব মাওলানা শাহ হালিম উদ্দিন নূরী। দ্বিতীয় জামাতে নামাজ আদায় করান হাফিজ মাওলানা তৌহিদুল হক।
এদিকে কার্ডিফ জালালিয়া মসজিদ অ্যান্ড ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে সকাল ৮টায় প্রথম জামাতে ইমামতি করেন মসজিদের খতিব মাওলানা আব্দুল মোক্তাদির এবং দ্বিতীয় জামাতে ইমামতি করেন হাফিজ জালাল উদ্দিন। এছাড়া লানেড্রিন কমিউনিটি সেন্টারে ঈদের জামাতে ইমামতি করেন হাফিজ খায়রুল আলম।
খুতবার পূর্ব আলোচনায় ইমামগণ বলেন, ঈদুল আজহা আত্মত্যাগের মহিমায় ভাস্বর। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আত্মত্যাগের চেতনা ধারণ করাই এই ঈদের মূল শিক্ষা।
ঈদের দিন কার্ডিফের বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। জামাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
কার্ডিফ শাহজালাল মসজিদ অ্যান্ড ইসলামিক কালচারাল সেন্টারের ট্রাস্টি মোহাম্মদ মকিস মনসুর, মসজিদ কমিটির চেয়ারম্যান শাহ আতাউর রহমান মধু, সেক্রেটারি কাওসার হোসেন, ট্রেজারার রকিবুর রহমান, কার্ডিফ জালালিয়া মসজিদের আলহাজ লিলু মিয়া ও সেক্রেটারি মহিবুল ইসলাম মায়াসহ অন্যান্য নেতৃবৃন্দ মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
নেতৃবৃন্দ বলেন, ঈদুল আজহার আত্মত্যাগের শিক্ষা মানুষের জীবনে মানবতা, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্ব বিবেক জাগ্রত হওয়ার পাশাপাশি একটি মানবিক পৃথিবী গড়ে উঠুক, এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা। পরে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
ঈদের জামাতে অংশ নেওয়া মুসল্লিদের জন্য বিভিন্ন স্থানে বিনামূল্যে খাবারের আয়োজন করা হয়। শিশুদের জন্যও ছিল নানা বিনোদনের ব্যবস্থা। প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও ঈদ উপলক্ষে প্রতিটি ঘরে ছিল উৎসবের আমেজ। পিঠা, সেমাই, সন্দেশ, মিষ্টি, লাচ্ছি ও বিরিয়ানিসহ নানা খাবারের আয়োজন ছিল প্রবাসী বাংলাদেশিদের ঘরে ঘরে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ও যুক্তরাজ্যসহ বিশ্বের সকল মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর, ইউকে বিডি টিভির চেয়ারম্যান, কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগের মহিমায় উজ্জ্বল পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে আত্মত্যাগ, মানবতা ও সৌহার্দ্যের শিক্ষা নিয়ে আসে। এই ঈদ হোক সকলের জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণের বার্তা।”
তিনি আরও বলেন, “ঈদের প্রকৃত শিক্ষা হলো ত্যাগ ও মানবতার কল্যাণে একে অপরের পাশে দাঁড়ানো। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রবাসে থেকেও দেশের মানুষের সঙ্গে আত্মার সম্পর্ক অটুট রয়েছে। ঈদের এই আনন্দ সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।”
ইএন/এসএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa
























