ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২২ ১৪৩৩

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ২১:১৫, ২৯ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২১:২৬, ২৯ সেপ্টেম্বর ২০২১

এক ডোজ টিকা নিয়ে সৌদি গেলে নিজ খরচে থাকতে হবে কোয়ারেন্টাইনে

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসের প্রতিরোধে কঠোর অবস্থায় সৌদি সরকার। সেদেশে কর্মরত বিপুল পরিমাণ বাংলাদেশি প্রবাসী। তবে সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে কোয়ারেন্টাইন নীতিমালায় পরিবর্তন এনেছে দেশটির এভিয়েশন কর্তৃপক্ষ। এখন থেকে সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে এক ডোজ টিকা নেওয়া থাকলেও ৫ দিন নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

ইতোমধ্যে এয়ারলাইন্সগুলোকে এই নির্দেশনা পাঠিয়ে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এর ফলে আগে এক ডোজ টিকা নিয়ে সৌদি আরবে প্রবেশ করা গেলেও নতুন শর্তে সেই সুযোগ আর থাকছে না।

মঙ্গলবার (২৮ মার্চ) রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে এসব তথ্য জানা গেছে।

শর্তে বলা হয়েছে, সৌদি আরব হতে এক ডোজ টিকা নিয়ে যে সমস্ত নন সৌদিরা ছুটিতে গিয়েছিলেন তাদেরকে ইমিউন দেখালেও ফেরার সময় কোয়ারেন্টাইন প্যাকেজ গ্রহণ করতে হবে। নির্দেশনায় ইমিউন প্যাসেঞ্জারদের সংজ্ঞায় সৌদিতে আগতদের (অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, ফাইজারের) দুই ডোজ টিকা গ্রহণের কথা বলা হয়েছে।

এছাড়া কোয়ারেন্টিন প্যাকেজ গ্রহণ ছাড়া সৌদিতে শুধু এক ডোজ টিকা গ্রহণকারীদের প্রবেশ করতে দেওয়া হবে না। সৌদি সিভিল এভিয়েশন ইমিউনের সংজ্ঞায় বলেছে, সেদেশে অনুমোদিত টিকার একাধিক ডোজ গ্রহণকারী ইমিউন হিসেবে বিবেচিত হবেন।

এ বিষয়ে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা জানান, সৌদি সিভিল এভিয়েশন এয়ারলাইন্সগুলোকে এই নির্দেশনা পাঠিয়ে দিয়েছে। যার ফলে এক ডোজ নেওয়া কেউই কোয়ারেন্টিন প্যাকেজ ছাড়া টিকেট কাটতে পারবেন না। এক ডোজ টিকা নিয়ে যারা এখান থেকে দেশে গেছেন ছুটিতে, তারা এই কারণে দুর্ভোগে পড়তে পারেন। একই শর্ত সৌদি আরব থেকে এক ডোজ নিয়ে দেশে ফিরে আসা ব্যক্তির উপর আরোপ হবে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ