নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:৩৭, ২৯ সেপ্টেম্বর ২০২১
কানাডায় প্রধানমন্ত্রীর জন্মদিন পালন, সোনার বাংলা গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রীর
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে আমরা এখন উন্নয়নের মহাসড়কের যাত্রী। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আমাদের প্রত্যেককে যে যেখানে আছি সেখান থেকে নিজ নিজ দায়িত্ব-কর্তব্য সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। সবার মিলিত প্রচেষ্টায় আমরা এগিয়ে যাব।’
প্রতিমন্ত্রী কানাডার ভ্যানকুভারে গতকাল মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় কানাডাস্থ বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধীরা যতই ষড়যন্ত্র করুক, মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তি আজ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। দেশ সামনের দিকে এগিয়ে যাবেই, কেউই সে পথে বাধা হতে পারবে না। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীর বিচারের রায় কার্যকর করার জন্য বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানান। কানাডায় অবস্থানরত প্রবাসী বাঙালিদের নূর চৌধুরীকে দেশে ফেরত পাঠানোর জন্য কানাডা সরকারকে বাধ্য করতে অগ্রণী ভূমিকা রাখতে উদাত্ত আহ্বানও জানান।
তিনি বলেন, ‘শেখ হাসিনার বাংলাদেশে দুর্নীতি, জঙ্গিবাদ, মৌলবাদ চলবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মাটি থেকে এসব অপশক্তিকে উৎখাত করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলেই আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ বিনির্মাণ করতে পারব ইনশাআল্লাহ।’
আইনিউজ/এসডি
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa

























