ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

ফ্রান্স প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৭, ২৪ জুন ২০২৩

ফ্রান্সে জাতীয় সঙ্গীত দিবসে বাংলাদেশি গানের উৎসব

ফ্রান্সে জাতীয় সঙ্গীত দিবসে বাংলা গানের আয়োজন করে ‘এসোসিয়েশন কালাচারাল ফ্রানকো বাংলাদেশ'।

প্যারিসের গার্দো নর্দে বাংলাদেশিদের বিনোদন দিতে ফেত দ্যা লা মিউজিক বা সংগীত দিবসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিনব্যাপী অনুষ্ঠানে প্যারিসের জনপ্রিয় নৃত্যশিল্পী ও সংগঠনের সাধারণ সম্পাদক খান নোভার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হন সংগীতপ্রিয় প্রবাসীরা।

এ সময় নোভা বলেন, বাংলাদেশের সঙ্গীতকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। সে কারণেই আমাদের এই আয়োজন। আমরা চাই, আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যেও বাংলা সংস্কৃতি ছড়িয়ে পড়ুক। সবার জন্য উন্মুক্ত এই কনসার্টে প্যারিসের স্থানীয় শিল্পীরা অংশ নেন। শাহ গ্রুপ, ফায়া এবং তান্দুরি শুকরিয়া এই অনুষ্ঠানের অর্থায়ন করে। সার্বিক সহযোগিতায় ছিল মনির ভূইয়া এবং আমাদের রান্নাঘর।

আইনিউজ/ই.উ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়