আই নিউজ ডেস্ক
ইতালিতে ভৈরব পরিষদ ভেনিসের পূর্ণাঙ্গ কমিটি গঠন
ইতালিতে ভৈরব পরিষদ ভেনিসের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। দেশটির প্রধান শহর ভেনিসে বসবাসরত ভৈরববাসীকে সুসংগঠিত করার লক্ষ্যে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ৭ ইউনিয়ন ও পৌরসভা বিভিন্ন ওয়ার্ডের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি স্থানীয় একটি রেস্টুরেন্টে নতুন কমিটির প্রধান উপদেষ্টা মোবারক হোসাইন ও প্রধান পৃষ্ঠপোষক রহমতুল্লাহ মাস্টার এ কমিটি ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মো. শহিদুল হক।
নতুন গঠিত কমিটিতে সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদকে সভাপতি ও সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুল রশিদ ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে এছাড়াও ১ নম্বর সদস্য তোষণ খান, সিনিয়র সহ-সভাপতি মো. নুরুজ্জামান, সহ-সভাপতি রাজিবুল হাসান, অর্থ সম্পাদক আজিজুল হকসহ ১২৬ জন সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে স্থান পাওয়া নেতারা এই সংগঠনের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক পুনঃস্থাপনের পাশাপাশি নিজেদেরকে নতুন করে এক ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করবে বলে জানান। এ সময় বিভিন্ন ইলেক্ট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আইনিউজ/ইউএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- মালয়েশিয়া ভিসা চালু ২০২৬: আগস্টের শেষেই প্রথম ব্যাচ
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
























