তোফায়েল আহমেদ (পাপ্পু), সংযুক্ত আরব আমিরাত (দুবাই) থেকে
আমিরাতে বিগ টিকেট কিনে জিপ র্যাংলার জিতেছেন বাংলাদেশি প্রবাসী
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত ‘বিগ টিকিট র্যাফেল ড্র’তে জিপ র্যাংলার জিতেছেন বাংলাদেশি প্রবাসী মিন্টু চন্দ্র। তিনি আমিরাতের আল আইনে একটি সেলুনে কাজ করেন। ২০০৯ সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন তিনি। বর্তমানে তিনি আল আইনের ‘গার্ডেন সিটি’তে থাকেন।
অনুষ্ঠিত ‘বিগ টিকিট র্যাফেল ড্র’তে বাংলাদেশি প্রবাসী জিপ র্যাংলার জেতার খবরটি আমিরাতের শীর্ষ স্থানীয় খালিজ টাইমস সংবাদমাধ্যমসহ বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এ সংবাদ প্রকাশিত হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি বিগ টিকিট কিনে আসছেন। কয়েকজন বন্ধুরা মিলে ১৫ মিলিয়ন গ্রান্ড প্রাইজ ড্রতেও অংশ নিয়েছিলেন, গত ৮-৯ বছর ধরে র্যাফেল টিকিট কিনে আসছেন তারা। আল আইন আন্তর্জাতিক বিমানবন্দরের বিগ টিকিট ইন-স্টোর কাউন্টার থেকে চন্দ্র নিজেই এই ড্রিম কার টিকিটটি কিনেছিলেন।
নিউইয়র্কে প্রথমবার সাগরপাড়ে বাংলাদেশিদের জোছনা উৎসব
মিন্টু চন্দ্র জানান, বিগ টিকিটের কথা অন্য একজনের কাছ থেকে শুনে কয়েকজন বন্ধুরা মিলে বিগ টিকিটের ওয়েবসাইটের মাধ্যমে কিনেছিলাম। যখন আমি জানতে পারলাম যে আমি জিতেছি, তখন আমি বিশ্বাস করতে পারিনি। এটি আমার স্ত্রী ও দুই সন্তানের জন্য সবচেয়ে আনন্দের খবর।
নিজে একটি সেলুন ব্যবসা শুরু করবেন বলেও জানান মিন্টু চন্দ্র। এবং তার পরিবারকে সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তর করার পরিকল্পনা করছেন।
উল্লেখ্য, আমিরাতে নগদ টাকা পুরস্কারের জন্য র্যাফেলে অংশগ্রহণ করে কোটিপতি হওয়ার পাশাপাশি, বিগ টিকিট একটি ‘ড্রিম কার’ ড্রও আয়োজন করে, যার টিকিট মূল্য ১৫০ দিরহাম।
আইনিউজ/ইউএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- মালয়েশিয়া ভিসা চালু ২০২৬: আগস্টের শেষেই প্রথম ব্যাচ
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
























