আই নিউজ ডেস্ক
মালয়েশিয়ার কথা বলে মিয়ানমারে নিয়ে গিয়ে হ*ত্যা!
মিয়ানমারে হ*ত্যার শিকার জহুরুল ইসলাম। ছবি- সংগৃহীত
মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার কথা বলে মিয়ানমারে নারায়ণগঞ্জের ১৯ যুবককে আটকে রাখে একটি মানবপাচার চক্র। মিয়ানমারে নিয়ে গিয়ে মুক্তিপণ আদায়সহ একজনকে হ*ত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (১৮ আগস্ট) নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৯ আগস্ট) সকালে এক খুদে বার্তায় র্যাবের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, মালয়েশিয়ায় উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ১৯ যুবককে মিয়ানমারে নিয়ে আটকে রেখে মুক্তিপণ আদায় করে মানব পাচারকারী চক্রটি। এদের নির্যাতনে জহুরুল ইসলাম নামের নারায়ণগঞ্জের এক যুবক মারা গেছেন।
সন্দেহভাজন হিসেবে মানব পাচারকারী চক্রের প্রধান ইসমাইলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জের ওই যুবকদের মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার কথা বলে মিয়ানমারের কোথায় আটকে রাখা হয়েছিল, কারা এই মানবপাচারকারী চক্রের সঙ্গে জড়িত, কত টাকা তারা আত্মসাৎ করেছে—এসব বিস্তারিত তথ্য আজ সংবাদ সম্মেলন করে জানানোর কথা রয়েছে।
আই নিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa
























