আই নিউজ প্রতিবেদক
টোকিওতে জাতীয় সংবিধান দিবস উদযাপিত
ছবি- সংগৃহীত
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আজ শনিবার (৪ নভেম্বর) শুরুতে দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়।
অনুষ্ঠানে আলোচনা পর্বে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান পৃথিবীর অন্যতম সুলিখিত একটি শাসনতন্ত্র। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করতে এই সংবিধানই হলো মূল ভিত্তি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ, লাল সবুজ পতাকা আর পবিত্র এই সংবিধান।
তিনি বলেন, স্বাধীনতার এক বছরের মধ্যেই বঙ্গবন্ধুর নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রণয়ন করা হয়। এত স্বল্প সময়ে জাতিকে সংবিধান উপহার দেওয়া বঙ্গবন্ধুর এক অনন্য কৃতিত্ব।
রাষ্ট্রদূত বলেন, আমাদের সংবিধান পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধানসমূহের মধ্যে অন্যতম, যাতে প্রত্যেক নাগরিকের সমান অধিকার এবং আইনের আশ্রয়লাভের অধিকার প্রদান করা হয়েছে। তিনি সংবিধানের মর্যাদা সমুন্নত রেখে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত-সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।
পরে উপস্থিত অতিথিবৃন্দ সংবিধান দিবসের আলোচনায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
আই নিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa

























