প্রবাস প্রতিনিধি
ভিপি মিজানকে সংবর্ধনা দিল আমেরিকার এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের সঙ্গে সফররত সাবেক ভিপি মিজানুর রহমান। ছবি- আই নিউজ
মৌলভীবাজার উপজেলার সাবেক চেয়ারম্যান, মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মৌলভীবাজার কলেজের প্রাক্তন ভিপি মিজানুর রহমান মিজানের আমেরিকা সফরকে ঘিরে তাকে আমেরিকায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত রোববার (৩০ জুন) সন্ধ্যায় ৩৬ এভিনিউয়ের একটি রেস্টেুরেন্টে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনক্রে'র উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপ্পস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, আপনারা দেশ ছেড়ে প্রবাসে আছেন। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশীদের পরিশ্রমের অর্থ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের রিজার্ভের একটি অংশ প্রবাসীদের অবদান। কিন্তু, দেশে গেলে আপনারা নানা বিড়ম্বনার শিকার হোন। এটি খুবই দুঃখজনক। দেশের দূর্যোগকালীন মুহূর্তে আপনারাই সবার আগে এগিয়ে আসেন। দেশে করোনা, বন্যায় আপনাদের অবদান ছিলো অনস্বীকার্য। এসব দূর্যোগে আপনারা এগিয়ে না এলে অনেক দারিদ্র অসহায় মানুষ না খেয়ে থাকতো।
তিনি আরো বলেন, নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে প্রবাসীদের সংগঠনগুলো রয়েছে তার সবকটি অরাজনৈতিক। এসব সংগঠনের মাঝে সব দল ও মতের ঊর্ধ্বে থেকে একত্রে দেশের সকল প্রবাসীরা দেশ ও মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। বর্তমানে সিলেট বিভাগের বন্যায় অনেক মানুষ ক্ষতিগ্রস্থ। অতীতের ন্যায় এবারো আপনারা এসব মানুষের পাশে এসে দাঁড়াবেন এটাই আমার প্রত্যাশা। এস্টোরিয়া ওয়েলফেয়ায় সোসাইটির কার্যক্রম ফেসবুক ও গণমাধ্যমে আমি দেখি। দেশের কল্যাণসহ এদেশে বাংলাদেশী ঐতিহ্য ও সংস্কৃতি যেভাবে তুলে ধরেন তা খুবই প্রশংসনীয়। এজন্য উনাদের ধন্যবাদ জানাই। আগামীতেও সংগঠনের এ ধারাবাহিকতা থাকবে আশা রাখি।
অনুষ্ঠান শেষে মিজানুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা চৌধুরী ছালেহের সভাপতিত্বে ও সোসাইটির সাধারণ সম্পাদক মো. জাবেদ উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সাবেক সভাপতি ও মৌলভীবাজার কলেজ ছাত্রলীগের প্রাক্তন সভাপতি তজমুল হোসেন, কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, এস্টোরিয়া ওয়েলফেযার সোসাইটির ভাইস প্রেসিডেন্ট কয়েছ আহমেদ, সোসাইটির উপদেষ্টা সৈয়দ মামুন , কোষাধক্ষ্য এমদাদ রহমান তরফদার, সাংগঠনিক সম্পাদক মইনুল হক চৌধুরী, সদস্য শামসুল ইসলাম, এনাম আহমেদ, মো. হুসেইন, লায়েক তরফদার, শ্রীমঙ্গল এসোসিয়েশনের সদস্য খলিলুর রহমান, মো. আবুসালাম, সৈয়দ লাবলু, শামীম চৌধুরী ,এনামুল হক ,কামরান তরফদার, মইনুল চৌধুরী, শাহান খান, সৈয়দ রুমান আহমেদ, সেলিম আহমেদ, সামসুল আলম, মো. ফারুক আহমেদ, সাইফুল আলম, কয়েছ আহমেদ, মো. পাটওয়ারীসহ প্রবাসী বাংলাদেশীরা।
আই নিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- মালয়েশিয়া ভিসা চালু ২০২৬: আগস্টের শেষেই প্রথম ব্যাচ
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
























