শাহজাহান শাওন, বৃটেন থেকে
নিউপোর্ট কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের ইফতার পার্টি
ছবি: আই নিউজ
রমজানের মহাত্ম্য তুলে ধরা এবং বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি জোরদার করতে Newport Celtic Tigers Sports Club–এর উদ্যোগে এক মাল্টি-ফেইথ ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি নিউপোর্টের ঐতিহাসিক স্টেডিয়াম Rodney Parade -এ এ আয়োজন অনুষ্ঠিত হয়।
ক্লাবের বোর্ড ডিরেক্টর মাহবুব নুর ম্যাবসের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ট্রেজারার ফয়সল রহমান। সমাপনী বক্তব্য প্রদান করেন বোর্ড ডিরেক্টর মঈন চৌধুরী লিপু। আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য ডিরেক্টর শাহজাহান, বোর্ড ডিরেক্টর রুহুল আমিন, জিতু মিয়া, আবদুর রউফ তালুকদার, শাহ শফি, সায়েম চৌধুরী, মুক্তার আহমেদ, সবুজ মিয়া, সাইদুল ইসলাম, শামসুল হুসাইন আদিল, আনহার আলী এবং শাহজাহান তালুকদার শাওনসহ সংশ্লিষ্ট সকলকে বিশেষ ধন্যবাদ জানানো হয়। ক্লাবের নেতৃত্ব ও নিবেদিত সদস্যদের কঠোর পরিশ্রম ও অঙ্গীকারের ফলেই অনুষ্ঠানটি সফল হয়েছে বলে আয়োজকরা উল্লেখ করেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মোহাম্মদ ইয়াকুব। এরপর রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন নবপ্রজন্মের প্রতিনিধি হাওয়া আলম, হাফিজ মাওলানা বদরুল আলম ও মহিলা নেত্রী ড. জুসনা মুহিতসহ অন্যান্য অতিথিবৃন্দ।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাল্টি-ফেইথ লিডার রেভারেন্ড অ্যান্ড্রু লাইটবাউন, কর্নেল জেমস, নিউপোর্ট কাউন্সিল লিডার কাউন্সিলর দিমিত্রি বাতরৌনি, ক্যাবিনেট সদস্য কাউন্সিলর জেমস ক্লার্ক, কাউন্সিলর আলী আহমেদ, কাউন্সিলর সালেহ আহমেদ, প্রবাসের মুক্তিযোদ্ধা সংগঠক শেখ মোহাম্মদ তাহির উল্লাহ, ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, ভাইস চেয়ারম্যান কামরুল ইসলাম এবং ম্যানেজিং ডিরেক্টর খায়রুল আলম লিংকনসহ বিভিন্ন শহর থেকে আগত বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির প্রতিনিধিদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্প্রীতি ও সৌহার্দ্যের অনন্য মিলনমেলায় পরিণত হয়।
বক্তারা বলেন, এ ধরনের আয়োজন মাল্টিকালচারাল কমিউনিটির মধ্যে সেতুবন্ধন গড়ে তোলে এবং পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আয়োজক স্পোর্টস ক্লাবকে ধন্যবাদ জানিয়ে বলেন, এমন উদ্যোগ সমাজে ঐক্য, সহাবস্থান ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে।
এই আয়োজনের মাধ্যমে নিউপোর্টে আবারও প্রমাণিত হয়েছে—ভিন্নতা নয়, একতাই শক্তি। Newport Celtic Tigers Sports Club শুধু খেলাধুলায় নয়, কমিউনিটি উন্নয়ন ও সামাজিক সম্প্রীতিতেও বিশ্বাসী এ বার্তাই উঠে এসেছে আয়োজনের মাধ্যমে।
ইএন/এসএইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa

























