লন্ডন থেকে আজিজুল আম্বিয়া
সদস্য সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত
যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত
ছবি: আই নিউজ
যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ইস্ট লন্ডনের একটি হোটেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত সভায় সংগঠনের সভাপতি ড. জয়নুল আবেদীন রোজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. আজিজুল আম্বিয়ার সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও ইউকে বাংলা প্রেসক্লাবের সভাপতি রেজা আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ফয়সল চৌধুরী।
এ সময় সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর। এছাড়াও বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুজিবুল হক মনি, সাংবাদিক নুরুল ইসলাম, মুন কোরেশী, হেলেনা ইসলাম, আমিনুল হক জিলু, আসমা মতিন, হেনা বেগম, মিছবা মাসুম, সুয়েল আহমেদ, মুফতি সৈয়দ মাহমুদ আলী, জলি বেগম, এম ডি শাহীন আহমেদ, রোমান আহমদ, এম ডি শামসুজ্জামান, জুবেল বেলাল, দীপা হক, উর্মি রহমান, শেখ লাকী ও আল জাবীরসহ আরও অনেকে।
বক্তারা প্রবাসে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত বন্ধন আরও সুদৃঢ় করা সময়ের দাবি।
সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারণের লক্ষ্যে সদস্য সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও সামাজিক উদ্যোগ বাস্তবায়নের বিষয়েও আলোচনা করা হয়।
ইএন/এসএইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa

























