লন্ডন থেকে আজিজুল আম্বিয়া
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে জোরালো ভূমিকার অঙ্গীকার
ছবি: আই নিউজ
পবিত্র রমজান উপলক্ষে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য জোরদার করার লক্ষ্যে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ইস্ট রিজিওনের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৪ মার্চ পূর্ব লন্ডনের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক কমিউনিটি ব্যক্তিত্ব, সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথ ইস্ট রিজিওনাল কনভেনর ও বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ। সংগঠনের জয়েন্ট কনভেনর সৈয়দ সায়েম করিম ও আব্দুল বাসিত রফি যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সংগঠনের পেট্রন ড. হাসানাত এম এইচ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ মোহাম্মেদ, কমিউনিটি ব্যক্তিত্ব কে এম আবু তাহের চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সংগঠনের কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর, কো-কনভেনর মসুদ আহমদ, মেম্বার সেক্রেটারি ড. এম মুজিবুর রহমান এবং জয়েন্ট কনভেনর জামাল হোসেনসহ কমিউনিটির বহু নেতৃবৃন্দ।
ইফতারের আগে মুসলিম উম্মাহর ঐক্য, বাংলাদেশের অগ্রগতি এবং প্রবাসী কমিউনিটির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মুফতি সৈয়দ মাহমুদ আলী লংলী।
বক্তারা বলেন, প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলার দাবি জানান এবং সেখানে প্রবাসীদের হয়রানি বন্ধের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রবাসীদের অধিকার রক্ষা, সামাজিক উন্নয়ন এবং বাংলাদেশ ও প্রবাসী কমিউনিটির মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে সংগঠনটির কার্যক্রমের প্রশংসা করেন।
ইফতার শেষে সংগঠনের কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং মেম্বার সেক্রেটারি ড. এম মুজিবুর রহমানের পরিচালনায় একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় ইস্ট লন্ডন, নর্থ লন্ডন ও এসেক্স শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।
ইস্ট লন্ডন শাখার সভাপতি হিসেবে শাহ চেরাগ আলী, সিনিয়র সহ-সভাপতি আজম আলী, সহ-সভাপতি আজিজুল আম্বিয়া এবং সাধারণ সম্পাদক আব্দুল বাসিত রফির নেতৃত্বে ৩১ সদস্যের কমিটি অনুমোদিত হয়। এছাড়া নর্থ লন্ডন শাখার সভাপতি গিয়াস উদ্দিন এবং এসেক্স শাখার আহ্বায়ক তৌরিস আহমদের নেতৃত্বে পৃথক কমিটিও অনুমোদন দেওয়া হয়।
সভায় আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানানো হয়। শেষে কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
ইএন/এসএইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa

























