শাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৩, ২৪ মে ২০২০
হাসানকে বাঁচাতে এসইউডিএসের বিতর্ক প্রতিযোগিতা ২৯ ও ৩০ মে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (এফইএস) বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল হাসান কিডনি সমস্যায় আক্রান্ত। হাসানকে বাঁচাতে আগামী ২৯ ও ৩০ মে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিতর্ক বিষয়ক সংগঠন 'শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (এসইউডিএস)।
রবিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান সংগঠনটির সভাপতি মাসফিক আহসান হৃদয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হাসানের বর্তমানে দুটো কিডনী ৯০ শতাংশের উপরে অকেজো হয়ে পড়েছে। অতি শীঘ্রই তার কিডনী ট্রান্সপ্লান্ট জরুরি। তার সপ্তাহে ৩ দিন ডায়ালাইসিস করতে হচ্ছে। তার পরিবার গত দুই মাস ধরেই খরচ বহন করে যাচ্ছে। যা ট্রান্সপ্লান্টের পূর্ব পর্যন্ত চালিয়ে যেতে হবে।
করোনা পরিস্থিতিতে ট্রান্সপ্ল্যান্ট বিলম্ব হচ্ছে বিধায় খরচের পরিমান বাড়ছে। এই ডায়ালাইসিস এবং ট্রান্সপ্লান্ট বাবদ প্রায় ৪০ থেকে ৪৫ লক্ষ টাকা প্রয়োজন। ইতোমধ্যে হাসানের সহপাঠী, সিনিয়র, জুনিয়র সহ সমাজের সকল স্তরের মানুষ সহযোগিতার হাত সাধ্যমত বাড়িয়ে দিয়েছেন। এ প্রেক্ষিতে এসইউডিএস একটি আন্তঃবিশ্ববিদ্যালয় ইংরেজি ব্রিটিশ পার্লামেন্টারি (BP) বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, বাংলাদেশসহ ভারত ও অস্ট্রেলিয়ার মোট ৪০টি বিতর্ক সংগঠন অংশগ্রহণ করবে। বিতর্কটি অনলাইন অ্যাপ "ডিসকর্ড" এ আগামী ২৯ ও ৩০ মে অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিযোগিতার রেজিষ্ট্রেশন ফি'র সমস্ত অর্থ হাসানের চিকিৎসায় ব্যয় হবে ।
জিএম ইমরান হোসেন/ শাবি প্রতিনিধি/ আইনিউজ
আরও পড়ুন
শিক্ষা ও ক্যাম্পাস বিভাগের সর্বাধিক পঠিত
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
সর্বশেষ
জনপ্রিয়
























