শাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১১, ২৪ মে ২০২০
৪৫ পরিবারকে শাবির ট্যুরিস্ট ক্লাবের ‘ঈদ উপহার’
৪৫টি নিম্নবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র ভ্রমণ বিষয়ক সংগঠন ট্যুরিস্ট ক্লাব সাস্ট।
রবিবার সংগঠনটির পক্ষ থেকে প্রেরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ট্যুরিস্ট ক্লাব সাস্ট’র চ্যারিটি উইংয়ের অধীনে 'মানুষের জন্য, মানুষের পাশে' শিরোনামে একটি উদ্যোগ হাতে নেয়া হয়েছে। করোনা পরিস্থিতিতে সহায়হীন হয়ে পড়া মানুষের কথা চিন্তা করেই এই উদ্যোগ নেয়া হয়েছে। যার ফলশ্রুতিতে গতকাল শনিবার (২৩ মে) কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ৪৫ টি পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী পৌছে দেয়া হয়েছে। এই ঈদ উপহারে ছিল ৪কেজি চাল, ১/২ কেজি ডাল, ১.৫ কেজি আলু, এক প্যাকেট সেমাই।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এই উদ্যোগে ট্যুরিস্ট ক্লাব সাস্ট পরিবারের অনেক সাবেক এবং বর্তমান সদস্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ করেছেন। এছাড়াও ট্যুরিস্ট ক্লাব সাস্ট পরিবারের বাইরেও যারা সহায়তা এবং উৎসাহ প্রদান করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
জিএম ইমরান হোসেন/ শাবি প্রতিনিধি/ আইনিউজ
আরও পড়ুন
শিক্ষা ও ক্যাম্পাস বিভাগের সর্বাধিক পঠিত
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
সর্বশেষ
জনপ্রিয়
























