নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৪, ২৮ মে ২০২০
আপডেট: ১৭:১৭, ২৮ মে ২০২০
আপডেট: ১৭:১৭, ২৮ মে ২০২০
ইন্সট্রুমেন্টাল এক্সেস এ্যাওয়ার্ড পাচ্ছে জবি
এশিয়ার একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ইন্সট্রুমেন্টাল এক্সেস এ্যাওয়ার্ড অর্জন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ এই এওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন।বাংলাদেশ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ই প্রথমবারের মত এই এ্যাওয়ার্ড পাচ্ছে।
বুধবার সিডিং ল্যাবের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।নিম্ন ও মধ্যবিত্ত দেশের বিশ্ববিদ্যালয়ের তরুণ বিজ্ঞানীদের শিক্ষা ও গবেষণার জন্য স্বল্প খরচে উন্নত মানের বৈজ্ঞানিক যন্ত্রপাতি দেওয়ার ব্যবস্থা করা হয় এই প্রোগ্রামের মাধ্যমে। আমেরিকার সিডিং ল্যাব নামের বেসরকারি এই সংগঠন এই এওয়ার্ড দিয়ে থাকে।যার উদ্দেশ্য, নিম্ন মধ্যবিত্ত দেশের তরুণ বিজ্ঞানীদের নতুন কিছু আবিষ্কার ও গবেষণায় উৎসাহিত করা।
জানা যায়,এই এওয়ার্ডের মাধ্যমে গবেষণার যন্ত্রপাতি বিশ্বের ১০টি দেশের ১৮টি বিশ্ববিদ্যালয়ের ১৮টি বিভাগে সরবরাহ করবে।এছাড়া যারা মনোনীত হয় বিশ্বব্যাপী সেডিং ল্যাবের অন্যান্য বিজ্ঞানীদের সংস্পর্শে আসার সুযোগ দিয়ে থাকবে।
এ বিষয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান ড. দিলারা ইসলাম শরীফ বলেন,আমরা গত বছর আবেদন করেছিলাম এবং বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে অ্যাওয়ার্ডটা পাচ্ছি। যে গবেষণা সরঞ্জাম আমরা পাবো, এতে করে একটি উচ্চ মানসম্পন্ন ল্যাব তৈরি করতে পারবো। যা বায়োটেকনোলজিকাল গবেষণার জন্য খুবই গুরুত্বপূর্ণ।'
এ বিষয়ে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন,আমরা ভাগ্যবান যে এ অ্যাওয়ার্ডটা পেয়েছি। যার ফলে আমরা অনেক গুরুত্বপূর্ণ গবেষণা করতে পারব। এ ছাড়া ২টা পিএসআর মেশিনও আমরা পাচ্ছি, কভিড বা অন্যান্য ভাইরাস জাতীয় রোগের পরীক্ষা আমরা করতে পারব। সবমিলিয়ে বায়োলজিকাল রিসার্সের একটা বড় অগ্রগতি হবে।
সূত্র:ইত্তেফাক, কালের কণ্ঠ
আরও পড়ুন
শিক্ষা ও ক্যাম্পাস বিভাগের সর্বাধিক পঠিত
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
সর্বশেষ
জনপ্রিয়
























