ঢাকা, মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৫ ১৪৩৩

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪৮, ১৪ জুলাই ২০২০

শাবি অধ্যাপকের মায়ের মৃত্যুতে উপাচার্যের শোক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মুনিম জোয়ারদারের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন প্রেরিত এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়। 


শোকবার্তায় আরো জানানো হয়, গতকাল সোমবার (১৩ জুলাই)  অধ্যাপক জোয়ারদারের মা মোছাম্মাত ফাতেমা আক্তার চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ উপাচার্য মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

জিএম / শাবি প্রতিনিধি/ আইনিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়