নিজস্ব প্রতিবেদক
প্রাথমিকের শিক্ষকদের নিয়মিত বদলি বাধ্যতামূলক করছে মন্ত্রণালয়
ফাইল ছবি
দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়মিত বদলি বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। যার ফলে একই বিদ্যালয়ে দীর্ঘ সময় থাকার সুযোগ আর পাবেন না সহকারী ও প্রধান শিক্ষকরা। এ সংক্রান্ত প্রস্তাবনা তৈরির জন্য ইতোমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) মহাপরিচালককে নির্দেশনা দেয়া হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তিন অথবা পাঁচ বছর পর বাধ্যতামূলক বদলি করার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম-আল হোসেনের সভাপত্বিতে ভার্চুয়াল এক সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাবনা ডিপিই থেকে তৈরি করে মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। তবে শিক্ষকদের যেন ভোগান্তি না হয় সে কারণে কাছাকাছি শিক্ষা প্রতিষ্ঠানে বদলি করার ব্যবস্থা রাখার কথা বলা হয় সভায়।
সাধারণত সরকারি চাকরিজীবীদের তিন বছর পরপর বদলি করার নিয়ম থাকলেও প্রাথমিকে এরকম হয় না। এর আগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা চাইলে এক বিদ্যালয়ে থেকেই চাকরির মেয়াদ শেষ করতে পারতেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল হোসেন বলেন, একই বিদ্যালয়ে জীবনভর থেকে ক্লাসের প্রতি শিক্ষকরা অমনোযোগী হয়ে ওঠেন। এ কারণে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের চাকরি বদলিযোগ্য করা হবে। তাদের তিন অথবা পাঁচ বছর পরপর এক স্কুল থেকে আরেক স্কুলে বদলি করা হবে।
তিনি বলেন, প্রতিবছর শিক্ষকদের বদলি নিয়ে বড় ধরনের জটিলতা ও দুর্নীতির অভিযোগ পাওয়া যায়। এসব বন্ধ করতে বদলি বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটি কার্যকর হলে শিক্ষক বদলিতে আর উপচে পড়া ভিড় তৈরি হবে না।
আইনিউজ/এসডিপি
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
























