শিক্ষা ও ক্যাম্পাস
একাদশে ভর্তি : ১৪৮ কলেজে আবেদন করেনি কোনো শিক্ষার্থী
একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে প্রথম পর্যায়ে পছন্দের কলেজ পেয়েছে ১২ লাখ ৭৭ হাজার ৭২১ জন শিক্ষার্থী। আবেদন করেও পছন্দের কলেজ পায়নি ৬৪ হাজার ৯৭২ জন। শুধু ঢাকা বোর্ডে আবেদন করেছিল তিন লাখ ৩৯১ জন।
তাদের মধ্যে পছন্দের কলেজ পেয়েছে দুই লাখ ৮৮ হাজার ২৯৮ জন। আর ১৪৮টি কলেজে কোনো আবেদনই করেনি শিক্ষার্থীরা। মোট ২.০৫ শতাংশ শিক্ষার্থী আবেদন করেও কোনো কলেজ পায়নি।
মঙ্গলবার রাত ৮টায় প্রথম পর্যায়ের ভর্তি আবেদনের ফল প্রকাশ করা হয়েছে। এরই মধ্যে ভর্তির ওয়েবসাইট ও ফোন নম্বরের মাধ্যমে ফল জানতে পারছে শিক্ষার্থীরা। প্রথম পর্যায়ে সাধারণ ৯ শিক্ষা বোর্ড ও মাদরাসা বোর্ডে ভর্তি আবেদন করেছিল ১৩ লাখ ৪২ হাজার ৭১৩ জন। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন শিক্ষার্থী।
ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ জানান, ‘যারা পছন্দের কলেজ পায়নি তাদের চিন্তার কিছু নেই। প্রথম মাইগ্রেশনের ফলে তাদের কেউ কেউ পছন্দের কলেজ পাবে। আর শিক্ষার্থীদের বলব, তারা যেন পছন্দের সংখ্যা বাড়ায়। তারা যদি ১০টা কলেজ পছন্দ করে, তাহলে কলেজ পেতে কোনো সমস্যা হবে না। আমাদের পর্যাপ্ত আসন রয়েছে। সবাই ভর্তি হতে পারবে।’
আইনিউজ/টিএ
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
























