শাবি প্রতিনিধি
২২৪৬ শিক্ষার্থীকে ২য় বারের মত মোবাইল ডাটা দিল শাবি
ফাইল ফটো
অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে ২য় বারের মত ১৫ জিবি করে মোবাইল ডাটা দিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ বিষয়ে আইনিউজকে নিশ্চিত করে শাবি রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন।
তিনি বলেন, ২২৪৬ জন শিক্ষার্থীর নির্দিষ্ট মোবাইল নম্বরে এ ডাটা দেওয়া হয়েছে। আর শিক্ষার্থীদের মোবাইল ও ল্যাপটপ দেওয়ার বিষয়ে বলেন, এ বিষয়ে শিক্ষার্থীদের থেকে তথ্য নিয়ে আমরা ইউজিসিতে জমা দিয়েছি। তবে তারা এখনো কোন আপডেট আমাদের দেয়নি।
উল্লেখ্য, শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের আওতায় আনতে এর আগে গত আগস্ট মাসের ১৬ তারিখে ২২১৬ জন শিক্ষার্থীকে ১৫ জিবি করে ডাটা প্রদান করে শাবি প্রশাসন। সে হিসেবে এ মাসে ৩০ জন বেশি শিক্ষার্থীকে মোবাইল ডাটা দেওয়া হয়।
জিএম ইমরান হোসেন/শাবি/আইনিউজ
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- দাখিল পরীক্ষার রেজাল্ট ২০২৬ | মাদ্রাসা বোর্ডের ফলাফল
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট























