ঢাকা, শনিবার ০১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৯, ২৩ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২৩:৫৯, ২৩ ফেব্রুয়ারি ২০২১

সাত কলেজের পরীক্ষা স্থগিত: বিক্ষোভে শিক্ষার্থীরা

নীলক্ষেত মোড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

নীলক্ষেত মোড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের  চলমান বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা ও আসন্ন সকল পরীক্ষা স্থগিতের দাবিতে বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮ টা থেকে রাজধানীর নীলক্ষেত মোড়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।

বিক্ষোভে শিক্ষার্থীরা ‘দাবি মোদের একটাই, হল ক্যাম্পাস খোলা চাই, পরীক্ষা নিয়ে টালবাহানা, চলবে না চলবে না, সাত কলেজের ন্যায্য দাবি, মানতে হবে মানতে হবে, ইত্যাদি স্লোগান দিচ্ছেন।

ঢাকা কলেজের শিক্ষার্থী সাইফুল বলেন, ‘আমাদের চলমান পরীক্ষা অবশ্যই নিতে হবে। শুধুমাত্র পরীক্ষার জন্য আমরা গ্রাম থেকে ঢাকা আসছি ৷ এমন হয়রানি মেনে নেয়া যায় না। অবিলম্বে আমাদের চলমান পরীক্ষা নিতে হবে।’

এর আগে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও সাত কলেজের অধ্যক্ষদের সভায় পরীক্ষা স্থগিতের সিন্ধান্ত নেওয়া হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সরকারি সাত কলেজের ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষ ও ২০১৯ সালের অনার্স তৃতীয় বর্ষ এবং ২০১৭ সালের মাস্টার্স শেষ পর্বের মৌখিক পরীক্ষা চলমান ছিল । এছাড়া পূর্বঘোষিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী  ২৮ ফেব্রুয়ারী থেকে ডিগ্রি তৃতীয় বর্ষ ও ১০ মার্চ থেকে অনার্স ২য় বর্ষ (বিশেষ) পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর- ঢাবির অধিভুক্ত সাত কলেজের চলমান সব পরীক্ষা স্থগিত

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়