ঢাবি প্রতিনিধি
আপডেট: ০০:০১, ২৪ ফেব্রুয়ারি ২০২১
ঢাবির অধিভুক্ত সাত কলেজের চলমান সব পরীক্ষা স্থগিত
ফাইল ছবি
স্থগিত করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের চলমান বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা ও আসন্ন সকল পরীক্ষা।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও সরকারি সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে সাত কলেজের অধ্যক্ষদের সভায় এ সিন্ধান্ত নেওয়া হয়।
সাত কলেজের প্রধান সমন্বয়কারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এ এস এম মাকসুদ কামাল এই বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সরকারি সাত কলেজের ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষ ও ২০১৯ সালের অনার্স তৃতীয় বর্ষ এবং ২০১৭ সালের মাস্টার্স শেষ পর্বের মৌখিক পরীক্ষা চলমান ছিল । এছাড়া পূর্বঘোষিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী ২৮ ফেব্রুয়ারী থেকে ডিগ্রি তৃতীয় বর্ষ ও ১০ মার্চ থেকে অনার্স ২য় বর্ষ (বিশেষ) পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন:
♦ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চলমান সকল পরীক্ষা স্থগিত
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
























