শাবিপ্রবি প্রতিনিধি
শাবিতে ‘ফ্যামিলি বিজনেস ইনফো ডে’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইউরোপিয়ান ইউনিয়নের ইরাসমাস প্লাস প্রোগ্রামের অর্থায়নে ব্যবসায় প্রশাসন বিভাগের আয়োজনে ‘এফএবি’ (ফ্যামিলি বিজনেস) ইনফো ডে শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৩১ মে) বিকাল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন- ই এর ৩২৮ নং রুমে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. জি এম রবিউল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পর্যায়ে উন্নিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সদা তৎপর। এরই ধারাবাহিকতায় ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাস্টার্স ইন ফ্যামিলি বিজনেস ম্যানেজমেন্ট প্রোগ্রামে ভর্তির সুযোগ তৈরি হয়েছে। ইতোমধ্যে বিদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক ছাত্রাবাস নির্মানের উদ্যোগ গ্রহন করা হয়েছে। এখন প্রয়োজন সকলের সহযোগিতা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশনের ডিন অধ্যাপক ড. মো খায়রুল ইসলাম এবং ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মাজহারুল হাসান মজুমদার।
উল্লেখ্য, ইউরোপিয়ান ইউনিয়নের ইরাসমাস প্লাস প্রোগ্রামের অর্থায়নে বাংলাদেশে প্রথমবারের মতো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ইন ফ্যামিলি বিজনেসে শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।
আইনিউজ/ইউএ
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
























