সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ১১:৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৩
শাবির স্পিকার্স ক্লাবের নবীন বরণ অনুষ্ঠিত
ছবি- আই নিউজ
নবীন সদস্যদের বরণ করে নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র ইংরেজি ভাষা শিক্ষা বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাব।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে নবীন বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড.কবির হোসেন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা আধুনিক ভাষা শিক্ষা অনুষদের পরিচালক অধ্যাপক ড. মো. আলমগীর তৈমুর ও সংগঠনটির উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং ও টি টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আফজাল হোসেন।
এ সময় বক্তারা নবীন শিক্ষার্থীদের ভবিষ্যত ক্যারিয়ারে জীবনে নিজেদেরকে উপস্থাপন করার বিষয়ে স্পিকার্স ক্লাব যেভাবে সহায়ক ভূমিকা পালন করবে সে বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে ওন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম হিমেল, বর্তমান সভাপতি আমানুর রহমান, সাধারণ সম্পাদক মো. ওমর মেহেরাব।
এ সময় সংগঠনের সকল সদস্যসহ প্রায় দুই শতাধিক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আই নিউজ/এইচএ
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
























