শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গল সীমান্তে ভারতীয় পুশইন প্রতিরোধে সচেতনতামূলক সভা
ছবি: আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী সিন্দুরখান ইউনিয়নে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইন এবং সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়া হাজী মনছব উল্লা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন, সিন্দুরখান বিজিবি ক্যাম্প কমান্ডার কামরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক আবুজার রহমান বাবলা, সদস্য সচিব রুবেল আহমদ এবং যুগ্ম সদস্য সচিব মো. এহসানুল হক।
এছাড়াও সিন্দুরখান ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বিপুল সংখ্যক বাসিন্দা সভায় অংশ নেন।
সভায় বক্তারা সীমান্ত এলাকায় সতর্কতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে স্থানীয় জনগণকে সচেতন থাকার আহ্বান জানানো হয় এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করা হয়।
বক্তারা বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে পুশইন, অবৈধ অনুপ্রবেশ ও মাদকের বিস্তার প্রতিরোধ করা সম্ভব বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























