শাবিপ্রবি প্রতিনিধি
বিএনপির হরতাল-অবরোধের প্রতিবাদে শাবি ছাত্রলীগের বিক্ষোভ
শাবি ক্যাম্পাসে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল। ছবি- আই নিউজ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)ও সমমনা দলগুলোর ডাকা হরতাল অবরোধ কর্মসূচীর প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে এ কর্মসূচী পালন করেন শাবি ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে শাহপরাণ হল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক খলিলুর রহমান বলেন, দেশের মানুষকে জিম্মি করে এবং গণতন্ত্রকে হত্যা করে যারা ক্ষমতায় আসতে চায়, ক্ষমতার লোভে দেশকে বিদেশীদের হাতে তুলে দিতে চায়, হরতাল-অবরোধের নামে যারা দেশকে শ্মশানে পরিণত করতে চায় তাদের দাঁত ভাঙা জবাব দিতে ছাত্রসমাজ জেগে উঠেছে। দেশের মানুষকে রক্ষা করতে বাংলাদেশ ছাত্রলীগ বদ্ধপরিকর।
সমাবেশে শাবি ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক সজিবুর রহমানেরনের সঞ্চালনায় সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সহ-সভাপতি মামুন শাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন মিয়া, বাংলা বিভাগ ছাত্রলীগের সভাপতি কাউসার আহমেদ সোহাগ, ইংরেজি বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সীমান্তসহ বিভিন্ন গ্রুপের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আই নিউজ/এইচএ
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- দাখিল পরীক্ষার রেজাল্ট ২০২৬ | মাদ্রাসা বোর্ডের ফলাফল
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
























