ঢাকা, বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৩ ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:১৪, ২৭ জানুয়ারি ২০২২

বিয়ে করলেন বলিউড অভিনেত্রী মৌনি রায়

বিয়ে করলেন বলিউড অভিনেত্রী মৌনি রায়। পাত্রের নাম সুরজ নাম্বিয়ার। দীর্ঘদিন প্রেমের পর সম্পর্কের পরিণতি দিলেন তারা।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে গোয়ার একটি রিসোর্টে জমকালো আয়োজনে সাত পাকে বাঁধা পড়েছেন তিনি। 

মৌনি ও সুরজের বিয়ে হয়েছে মালায়লি রীতিতে। তবে মৌনি সেজেছেন বাঙালি সাজে। লাল পেড়ে সাদা শাড়ি, কানে-গলায় গয়না, আর চুলের খোঁপায় বেলি ফুলে নিজেকে বধূরূপে হাজির করেছেন অভিনেত্রী। অন্যদিকে বর সুরজ পরেছেন ঘিয়ে রঙা শেরওয়ানি ও সাদা মুন্ড।

আরও পড়ুন- ছবিতে পরী-রাজের বিয়ে

বিয়ের ছবি পোস্ট করে মৌনি রায় ইনস্টাগ্রামে লিখেছেন, ‘অবশেষে তাকে আমি খুঁজে পেয়েছি। হাতে হাত, পরিবার ও বন্ধুদের আশীর্বাদে আমরা এখন বিবাহিত। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ প্রয়োজন।’

জানা যায়, বছর তিনেক ধরে প্রেম করেছেন সুরজ ও মৌনি রায়। গত বছর থেকেই শোনা গিয়েছিল, নতুন বছরের শুরুতেই গাঁটছড়া বাঁধবেন এ যুগল। সেই গুঞ্জনকে পূর্ণতা দিয়ে মালা বদল করলেন তারা।

আরও পড়ুন- প্রেমিক ভিকি জৈনের সাথে গাঁটছড়া বাঁধলেন অঙ্কিতা লোখান্ডে

উল্লেখ্য, ২০০৭ সালে টেভি সিরিয়ালে অভিনয়ের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেন মৌনি রায়। তুমুল জনপ্রিয় সিরিয়াল ‘নাগিন’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। এর মাধ্যমে তিনি টিভি জগতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন হয়ে ওঠেন।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী

মৌলভীবাজারের বিস্ময় বালিকা : ১৯৫ দেশের রাজধানীর নাম বলতে পারে

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়