ঢাকা, রোববার   ১৯ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৬ ১৪৩৩

রুপম আচার্য্য

প্রকাশিত: ১৯:৩০, ২১ জুন ২০২৫
আপডেট: ২০:০৩, ২১ জুন ২০২৫

শ্রীমঙ্গলে বিশ্ব সংগীত দিবস পালন

সংগীত পরিবেশন করছে বর্ণমালা সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: আই নিউজ

সংগীত পরিবেশন করছে বর্ণমালা সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: আই নিউজ

“সুস্থ সাংস্কৃতিক চর্চাই আমাদের একমাত্র লক্ষ্য” এই প্রতিপাদ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশ্ব সংগীত দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে শহরের উকিল বাড়ি রোডস্থ মাতৃছায়া শিশুকানন কেজি স্কুলের হলরুমে বর্ণমালা সংগীত বিদ্যালয়ের আয়োজনে দিবসটি পালন করা হয়।

বর্ণমালা সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক সজল ঘোষের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন একুশে টিভি মৌলভীবাজার জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্তী, বিশিষ্ট তবলা বাদক তুর্য পাল, সঙ্গীত শিল্পী নিপা ব্যানার্জি, স্বপ্নীল ভৌমিক প্রমুখ।

শুরুতে বিশিষ্ট সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া ও প্রণব রায়ের লেখা “মধুমালতী ডাকে আয়, ফুল ও ফাগুনের এ খেলায়” গান পরিবেশনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করে।

যেভাবে এল বিশ্ব সংগীত দিবস

সংগীত দিবস এখন ২১ জুন উদ্​যাপিত হয়। মূলত, ১৯৮২ সালে ফ্রান্সে ‘ফেত দ্য লা মিউজিক’ বা ‘মেক মিউজিক ডে’ নামে একটি দিনের উদ্​যাপন শুরু করা হয়। ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী জ্যাক ল্যাং ১৯৮১ সালে এ ব্যাপারে প্রথম চিন্তা শুরু করেন। 
 
কারণ, ১৯৮১ সালে ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী জ্যাক ল্যাং এই উৎসবকে একটি আন্তর্জাতিক রূপ দেয়ার চেষ্টা করেন। এরপর অব্যাহত প্রচেষ্টায় ১৯৮২ সালে বিশেষ এই সংগীত উৎসবের দিনটিই ‘ওয়ার্ল্ড মিউজিক ডে’ হিসেবে পরিচিতি লাভ করে।

২০০৭ সাল থেকে বাংলাদেশ সর্বপ্রথম দিবসটি উদ্‌যাপন শুরু করে। বর্তমানে বাংলাদেশের পাশাপাশি প্রায় ১২০টি দেশের ৪৫০টি শহরে উদ্‌যাপিত হয় এ দিবস। দিবসটি উদ্‌যাপনে বিভিন্ন দেশেই গানের কনসার্ট ও গাননির্ভর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।

আই নিউজ/আরএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়