বিনোদন ডেস্ক
নায়িকার কান ছিঁড়ে স্বর্ণের দুল নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী
ছবি: সংগৃহীত
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) থেকে বাসায় ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা রঞ্জিতা। এ ঘটনায় তার কান ছিঁড়ে যায় এবং হাসপাতালে নেওয়ার পর কানে সাতটি সেলাই দিতে হয়েছে।
রোববার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর রামপুরা বাজার এলাকায় বাসায় ফেরার সময় এ ঘটনা ঘটে।
এক ভিডিও বার্তায় অভিনেত্রী জানান, শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে তিনি এফডিসিতে গিয়েছিলেন। নির্বাচনকে ঘিরে সব সময়ই উৎসবমুখর পরিবেশ থাকে বলেও উল্লেখ করেন তিনি।
রঞ্জিতা বলেন, “রাতের দিকে বাসায় ফেরার সময় হঠাৎ কেউ আমাকে অনুসরণ করছিল। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। কিছু বুঝে ওঠার আগেই তারা আমার দুল ধরে টান দেয়। পরে দেখি রক্ত ঝরছে, কান ছিঁড়ে গেছে।”

ঘটনার পর আতঙ্কে বাকরুদ্ধ হয়ে পড়েন এই অভিনেত্রী। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি রামপুরার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ থাকায় চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।
আশির দশকের শেষ দিকে কিংবদন্তি অভিনেতা ও নির্মাতা রাজ্জাক পরিচালিত ‘ঢাকা ৮৬’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে রঞ্জিতার। প্রথম চলচ্চিত্রেই দর্শকের নজর কাড়েন তিনি। পরে ‘রাজা মিস্ত্রী’ ও ‘জ্বীনের বাদশা’সহ প্রায় ৩০টি সিনেমায় অভিনয় করেন। তবে ২০০৫ সালের পর থেকে তাকে আর চলচ্চিত্রে দেখা যায়নি।
বর্তমানে ঢাকার বনশ্রী এলাকায় বসবাস করছেন এই অভিনেত্রী। তার সঙ্গে রয়েছেন শারীরিক প্রতিবন্ধী ভাই ও একমাত্র সন্তান।
ইএন/এসএ
- সেরা পাঁচ হরর মুভি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ
























