বিনোদন ডেস্ক
মুক্তি পাচ্ছে ইরফান খানের সর্বশেষ সিনেমা
ইরফান খান
বলিউডের তুখোড় অভিনেতা ইরফান খান মারা গেছেন চলতি বছরের ২৯ জুলাই। এ অভিনেতাকে সর্বশেষ দেখা যায় হিন্দি সিনেমা ‘আংরেজি মিডিয়াম’-এ। এবার মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সর্বশেষ আন্তর্জাতিক সিনেমা ‘দ্য সং অব স্করপিয়নস’।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, আগামী বছরের শুরুর দিকে রুপালি পর্দায় মুক্তি পেতে পারে ইরফান খানের সবশেষ সিনেমাটি।
খবরটি নিশ্চিত করেছেন বলিউডের চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ। এক টুইট বার্তায় তিনি জানান, ‘দ্য সং অব স্করপিয়নস’ ২০২১ সালে মুক্তি পাবে।
অনুপ সিং পরিচালিত এ সিনেমায় উট ব্যবসায়ীর ভূমিকায় অভিনয় করেছেন ইরফান খান। এর আগে ‘কিসা’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন ইরফান ও অনুপ।
২০১৭ সালে সুইজারল্যান্ডে ৭০তম লোকার্নো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ‘দ্য সং অব স্করপিয়নস’। সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখার জন্য অপেক্ষায় রয়েছেন ইরফানের অগণিত ভক্ত।
আইনিউজ/এসডিপি
- সেরা পাঁচ হরর মুভি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ
























