বিনোদন ডেস্ক
অক্ষয়ের নতুন সিনেমা মুক্তি পাবে ওটিটি প্লাটফর্মে
অক্ষয় কুমার
বলিউডের জনপ্রিয় তারকা অভিনেতা অক্ষয় কুমার। এই বছর রোজা ঈদের আগেই মুক্তি পেতে যাচ্ছে তার আসন্ন সিনেমা ‘বেল বটম’। তবে প্রেক্ষাগৃহে নয়, সিনেমাটি মুক্তি পাবে ওটিটি প্লাটফর্মে।
সম্প্রতি বলিউড হাঙ্গামা তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, সিনেমাটির সূত্রমতে এই বছর মুক্তি পেতে যাচ্ছে ‘বেল বটম’। তবে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হচ্ছে না। আসবে অ্যামাজন প্রাইমে।
এরই মধ্যে অ্যামাজনের সঙ্গে আলোচনা করেছে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানটি। মহামারীর মাঝে দর্শকদের সিনেমা হলে যাওয়া এবং আরও বেশ কিছু বিষয় বিবেচনা করেই তাদের এই সিদ্ধান্ত। এর আগেও ‘কুলি নাম্বার ওয়ান’সহ আরও বেশ কিছু ভারতীয় সিনেমা মুক্তি দেওয়া হয়েছে অ্যামাজন প্রাইমে।
প্রসঙ্গত, ভারতে লকডাউন পরবর্তী সময়ে প্রথম শুটিং সেটে ফেরা সিনেমা ‘বেল বটম’। চলতি বছর আরও বেশ কিছু সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন অক্ষয়। এই বছর ‘বেল বটম’ ছাড়া আরও একটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে তার।
আইনিউজ/এসডিপি
- সেরা পাঁচ হরর মুভি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ
























