বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮:৪০, ৫ মে ২০২১
আপডেট: ০১:০৮, ৬ মে ২০২১
আপডেট: ০১:০৮, ৬ মে ২০২১
এবার আলাদিনের দৈত্যরূপে হিরো আলম
যা করেন তা-ই ভাইরাল হয়। আর এই কারণেই আর পিছনে ফিরে তাকাতে হচ্ছেনা হিরো আলমকে। মডেলিং এর নেশায় পেয়ে গেছে যেন। এবার তাই হিরো আলম আত্মপ্রকাশ করলেন আলাদিনের দৈত্যরূপে।
ভাইরাল মডেল হিরো আলম নিজের ফেসবুকে আপলোড করেছেন তার দৈত্য সাজে ছবি। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে সেটি।
বিস্তারিত জানতে চাইলে হিরো আলম বলেন, ‘এটা আসলে ঈদের একটা নাটক। সেখানেই আমি দৈত্য। খুব মজার কাহিনি।’
নাটকটি নিজের ইউটিউব চ্যানেলে প্রচার হবে বলে জানান হিরো আলম।
এর আগে হিরো আলমের আরবি গান প্রকাশ পেয়েছে। আরব্য চিত্র দৃশ্যমান করতে তিনি মরুভূমির আদলে যমুনার চরকে বেছে নেন, যা তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দেয়। পাঁচ শতাধিক ভিডিওতে মডেল হওয়া যুবক আশরাফুল আলম এখন বিখ্যাত হিরো আলম।
আইনিউজ/এসডি
আরও পড়ুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
- সেরা পাঁচ হরর মুভি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ
সর্বশেষ
জনপ্রিয়
























