বিনোদন ডেস্ক
গুলশানে পথচারীকে মারধর, রাশিয়ান মনিকাকে আইনি নোটিশ
ছবি: সংগৃহীত
ঢাকার গুলশানে এক পথচারীকে মারধরের অভিযোগে আলোচনায় আসা রুশ-বাংলা মডেল মনিকা কবিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস ডাকযোগে এই নোটিশ পাঠান। নোটিশে মনিকা কবিরকে অবিলম্বে এ ধরনের অশালীন ও বিতর্কিত কনটেন্ট তৈরি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সংশ্লিষ্ট ভিডিও ও কনটেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, মনিকা কবিরের বাংলাদেশে অবস্থানের বৈধতা সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে। বিশেষ করে তার ওয়ার্ক পারমিট ও বৈধ ভিসা রয়েছে কি না—সে সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে বলা হয়েছে।
এতে উল্লেখ করা হয়, সাত দিনের মধ্যে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন অধ্যাদেশ–১৯৭৬, সাইবার সুরক্ষা অধ্যাদেশ–২০২৫ এবং বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০–এর সংশ্লিষ্ট ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে মঙ্গলবার রাজধানীর গুলশান এলাকায় এক পথচারীকে মারধরের ঘটনায় আলোচনায় আসেন রুশ-বাংলা মডেল মনিকা কবির। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
ইএন/এসএইচএ
- সেরা পাঁচ হরর মুভি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ

























