ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৩, ১২ অক্টোবর ২০২০
আপডেট: ১৭:২০, ১২ অক্টোবর ২০২০

নিলাম তত্ত্বের গবেষণায় নোবেল পেলেন ২ অর্থনীতিবিদ

পল আর মিলগ্রোম এবং রবার্ট বি উইলসন

পল আর মিলগ্রোম এবং রবার্ট বি উইলসন

২০২০ সালে অর্থনীতিতে নোবেল জিতেছেন দু’জন মার্কিন অর্থনীতিবিদ। এবারের নোবেল বিজয়ীরা হলেন— পল আর মিলগ্রোম এবং রবার্ট বি উইলসন। নোবেল কমিটির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

নিলাম তত্ত্বের উন্নতি এবং নতুন নিলাম পদ্ধতি আবিষ্কারের জন্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস সোমবার বাংলাদেশ সময় বিকেলে অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে।

অর্থনীতিতে নোবেল বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে নোবেল কমিটি জানিয়েছে, নিলাম কীভাবে কাজ করে এবং দরদাতারা কেন একটি নির্দিষ্ট উপায়ে আচরণ করেন এই দুই অর্থনীতিবিদ শুধু তাই সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করেনি তারা পণ্য-সেবা বিক্রির জন্য সম্পূর্ণ নতুন নিলাম পদ্ধতিও আবিষ্কার করেছেন।

এর মধ্য দিয়ে এ বছর ছয় ক্ষেত্র— চিকিৎসা, পদার্থ, রসায়ন, শান্তি, সাহিত্য ও অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হলো। ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সবাইকে পুরস্কার প্রদান করা হবে।

২০১৯ সালে অর্থনীতিতে নোবেল পান ভারতীয় বংশোদ্ভূত বাঙালি অভিজিৎ ব্যানার্জি, তার স্ত্রী ফরাসি বংশোদ্ভূত এস্থার ডাফলো এবং মার্কিন অর্থনীতিবিদ মাইকেল ক্রেমার।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়