আন্তর্জাতিক ডেস্ক
ট্রাম্পের আরোগ্য কামনায় উপবাস, যুবকের মৃত্যু
সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা আক্রান্তের খবরে এক যুবক অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন। এতটাই উদ্বিগ্ন হন যে, ট্রাম্পের আরোগ্য কামনায় নাওয়া-খাওয়া সব ছেড়ে শুরু করেন উপবাস।
সেই উপবাসই কাল হলো তার জীবনে। ট্রাম্পকে মনেপ্রাণে ভালবাসা রাজু প্রায় ৪ দিন ধরে একদানাও মুখে তোলেননি। শেষ পর্যন্ত রোববার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
এতক্ষণ যার কথা হলো তার নাম বুসসা কৃষ্ণ রাজু। তিনি ভারতের তেলেঙ্গানা রাজ্যে বাস করেন। ৩৩ এর কৃষ্ণর নজরে ঈশ্বরের পরেই স্থান পেয়েছেন রিপাবলিকান ট্রাম্প। 'প্রতিদিন দেবতার উপাসনার পরে ওর পুজা করি,' জানিয়েছিলেন পেশায় কৃষিজীবী কৃষ্ণ।
এমনকি নিজের বাড়িতে মার্কিন প্রেসিডেন্টের ছবি দুধ ঢেলে স্নান করিয়ে 'অভিষেক' রীতি পালন করেছেন কৃষ। সেই ভিডিও তিনি ফেসবুকে পোস্টও করেন। এতে আলোচনা-সমালোচনার ঝড় উঠলেও রাজু নিজের নিষ্ঠায় অবিচল ছিলেন।
ডোনাল্ড ট্রাম্পের সুস্থতা কামনা করে উপবাস করা রাজু মার্কিন রাষ্ট্রপতিকে এতটাই ভালোবেসেছিলেন যে, তার নিজের বাড়িতে একটি ৬ ফুট দৈর্ঘ্যের মূর্তি স্থাপন করেছিলেন এবং সেই ট্রাম্পের মূর্তিকে সবসময় ঈশ্বরের মতোই পূজা করতেন।
এক ঘনিষ্ঠ বন্ধু জানায়, ট্রাম্পের করোনা আক্রান্ত হওয়ার খবরের পর থেকেই অনেক কষ্টে দিন কাটিয়েছে। গত চার দিন ধরে উপবাস করে মার্কিন প্রেসিডেন্টের আরোগ্য কামনা করছিলো রাজু। এরপর রোববার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
এর আগে, গত ফেব্রুয়ারিতে ট্রাম্পের ভারত সফরের সময় শিরোনামে আসে রাজু। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি তার ট্রাম্প-ভক্তির কথা জানায়। সেসময়ে রাজু বলেন, আমি চাই ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সব সময় মজবুত থাকুক। প্রতি শুক্রবার আমি ট্রাম্পের দীর্ঘ জীবন কামনা করে উপবাস করি। কোনো কাজ করতে যাওয়ার সময়ে আমার কাছে তার ছবি থাকে। আমি তার কাছে প্রার্থনা জানিয়েই সব কাজ শুরু করি। এমনকি, ট্রাম্পের দু’দিনের ভারত সফরের সময়েও তার সঙ্গে দেখা করার অনুরোধ জানিয়েছিলেন রাজু।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























