আন্তর্জাতিক ডেস্ক
করোনায় আক্রান্ত হলেন নেপালের পর্যটনমন্ত্রী
নেপালের পর্যটনমন্ত্রী জোগেশ ভট্টরাই
পর্যটকদের আকৃষ্ট করতে নেপালকে করোনামুক্ত ঘোষণা করেছিলেন দেশটির পর্যটনমন্ত্রী জোগেশ ভট্টরাই। তবে এবার তিনি নিজেই মহামারি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
পিটিআই’র একটি প্রতিবেদনে জানা গেছে, ৫৪ বছর বয়সী মন্ত্রী জোগেশের ১১ অক্টোবর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। কে পি ওলি সরকারের মন্ত্রিসভার এই প্রথম কোনো মন্ত্রী করোনায় আক্রান্ত হলেন।
অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে জোগেশ ভট্টরাই জানান, গত সোমবার করোনা পরীক্ষা করিয়েছিলাম আমি। তবে তখন রিপোর্ট নেগেটিভ আসে। ফলে আমি কাঠমান্ডুর বাইরে বেশ কিছু প্রোগ্রামে অংশ নিয়েছিলাম। এরপর গত শুক্রবার সন্ধ্যায় আমার বাসভবনে ফিরে এসে আমার হাল্কা জ্বর অনুভূত হয়। তখন আমি করোনার উপসর্গ বুঝতে পারি। তবে শুধুমাত্র জ্বর ছাড়া তার অন্য কোনো উপসর্গ ছিলোনা বলেও জানান তিনি।
মন্ত্রী আরো জানান, উপসর্গ বুঝতে পারার পর আমার সংস্পর্শে থাকা সবাইকে তাত্ক্ষণিকভাবে আইসোলেশনে থাকার অনুরোধ করেছেন তিনি। এছাড়া তাদের করোনা পরীক্ষা করার জন্যেও বলেছেন তিনি।
সূত্র- রিপাবলিক ওয়ার্ল্ড
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























