আন্তর্জাতিক ডেস্ক
জনসনের করোনা ভ্যাকসিনের ট্রায়াল স্থগিত
ফাইল ছবি
একজন অংশগ্রহণকারী অসুস্থ হয়ে যাওয়ায় জনসন অ্যান্ড জনসনের কভিড-১৯ ভ্যাকসিনের ট্রায়াল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছে- “এতে অংশ নেওয়া একজন অজ্ঞাত অসুস্থতায় ভোগার কারণে তৃতীয় ধাপের গ্রুপভিত্তিক এনসেম্বল ট্রায়ালসহ আমরা আমাদের কভিড-১৯ ভ্যাকসিনের সব প্রয়োগ সাময়িকভাবে স্থগিত করছি।”
এই স্থগিতাদেশের মানে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ৬০ হাজারের রোগীর তালিকাভুক্তির কার্যক্রম স্থগিত করা হয়েছে।
জনসন অ্যান্ড জনসন বলছে- মারাত্মক বিরূপ ঘটনা বা অসুস্থতা ‘কোনো ক্লিনিক্যাল বা বিস্তৃত পর্যবেক্ষণের অংশ’। প্রতিষ্ঠানের গাইডলাইন অনুযায়ী ট্রায়াল স্থগিত করা হয়েছে, অংশগ্রহণকারীর অসুস্থতার সঙ্গে এই টিকার কোনো সম্পর্ক আছে কি-না বা ভ্যাকসিনটির কার্যক্রম এখানেই স্থগিত করে দিতে হবে কি-না সে ব্যাপারে পর্যবেক্ষণ করা হবে।
আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, মেক্সিকো, পেরু ও দক্ষিণ আফ্রিকাতেও এই ভ্যাকসিনের ট্রায়াল হচ্ছে। তৃতীয় ধাপের ট্রায়ালে যাওয়ার তালিকায় নাম লেখানো করোনাভাইরাসের ভ্যাকসিনের মধ্যে জনসন অ্যান্ড জনজনের ভ্যাকসিনটি বিশ্বে দশ নম্বর, আর যুক্তরাষ্ট্রে চতুর্থ। দ্রুত গতিতে এই ভ্যাকসিনের কাজ চালিয়ে যাওয়ার জন্য জনসন অ্যান্ড জনসনকে ১০০ কোটির বেশি ডলার অর্থ সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























