ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২০, ১৩ অক্টোবর ২০২০
আপডেট: ১৫:৩৭, ১৩ অক্টোবর ২০২০

করোনায় আফ্রিকার ১২ এমপির মৃত্যু

সংগৃহীত

সংগৃহীত

আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশগুলোতে করোনাভাইরাসে প্রায় ১২ জন এমপি মারা গেছে। দক্ষিণাঞ্চলীয় আফ্রিকার পার্লামেন্টারি ফোরাম সূত্রে এ খবর দিয়েছে বিবিসি। 

ফোরামের প্রধান এস্পেরঙ্কা বায়াস বলেন, করোনায় আক্রান্ত হয়ে এসব পার্লামেন্ট সদস্যের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, তারা এঙ্গোলা, মাদাগাস্কার, মালাউই, মরিশাস, জিম্বাবুয়ের এমপি। 

মোজাম্বিকে ফোরামের একটি বৈঠকে তিনি মৃতদের প্রতি শোক এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

পুরো বিশ্বে করোনাভাইরাস যেভাবে থাবা বসিয়েছে সে তুলনায় আফ্রিকায় সংক্রমণ কম বললেই চলে। ইউরোপ ও আমেরিকা অঞ্চলের তুলনায় আফ্রিকায় খুব বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেনি।

তবে এ জন্য করোনা সংক্রান্ত যথাযথ তথ্য সংগ্রহের ঘাটতির কথা উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুসারে জানা যায়, আফ্রিকায় এখন পর্যন্ত ১৫ লাখ ৮৮ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৩৮ হাজার ১৮৪ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়