আন্তর্জাতিক ডেস্ক
ভোটারদের সুসংহত হতে ওবামার আহ্বান
বারাক ওবামা
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে জো বাইডেনের পক্ষে নির্বাচনের আগে ভোটারদের সুসংহত হওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক দুইবারের প্রেসিডেন্ট বারাক ওবামা।
মঙ্গলবার প্রকাশিত এক ভিডিওতে ডেমোক্র্যাটদের মধ্যে এখনো তুমুল জনপ্রিয় ওবামা বলেন, এই নির্বাচনে যথেষ্ট ঝুঁকি রয়েছে। ইতিহাস দেখায় যে আপনার এবং আপনার বন্ধুদের ভোট দেওয়ার বিষয়টি নিশ্চিত করার সহজ উপায় হলো পরিকল্পনা করা।
ভিডিওতে নির্বাচনের ব্যাটলগ্রাউন্ড হিসেবে উইসকনসিন, পেনসিলভেনিয়া, ওহাইয়ো ও ফ্লোরিডাসহ ২৪টি অঙ্গরাজ্যের উল্লেখ করা হয়েছে।
এদিকে মার্কিন ইতিহাসের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ওবামার কাছ থেকে আসা এই বার্তা যতটা না আদর্শিক তারচেয়ে বেশি বাস্তবসম্মত বলে মনে করা হচ্ছে।
এছাড়া মতামত জরিপে ওবামার সময়ের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের এগিয়ে থাকার পরও নির্বাচন হতাশার হতে পারে এই বার্তা দলের মধ্যকার এ উদ্বেগেরও প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।
মার্কিন রাজনীতিতে ওবামা এখনও যথেষ্ট প্রভাবশালী । এছাড়া তার স্ত্রী মিশেল ওবামারও রয়েছে নিজস্ব প্রভাব। তিনিও বাইডেনের সমর্থনে কাজ করছেন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























