ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৫, ১৪ অক্টোবর ২০২০

ট্রাম্পের কাছে প্রবীণরা অপ্রয়োজনীয়: বাইডেন

জো বাইডেন

জো বাইডেন

করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলের কড়া সমালোচনা করেছেন দেশটির আগামী নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন।

নির্বাচনী অন্যতম লড়াইক্ষেত্র হিসেবে পরিচিত দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি প্রবীণ নিবাস কেন্দ্রে নির্বাচনী প্রচারণা চালানোর সময় মঙ্গলবার ট্রাম্পের সমালোচনা করেন তিনি।

এ সময় প্রবীণদের ব্যাপারে ট্রাম্পের উদাসীনতার তীব্র সমালোচনা করে বাইডেন বলেন, করোনাভাইরাস মহামারির উচ্চ ঝুঁকিতে থাকা প্রবীণ নাগরিকদের ‘অপ্রয়োজনীয়’ হিসেবে মনে করেন প্রেসিডেন্ট।

মহামারি মোকাবিলার কৌশল নিয়ে মার্কিন এ দুই প্রেসিডেন্ট প্রার্থীর মাঝে নীতিগত পার্থক্য রয়েছে। সোমবার পেনসিলভানিয়ায় এক নির্বাচনী সমাবেশে হাজার হাজার সমর্থকের উদ্দেশে ট্রাম্প বলেন, করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠে এখন নিজেকে সুপারম্যানের মতো বোধ করছি।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য ইলেক্টোরাল কলেজের ২৭০ ভোট পাওয়ার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড হিসেবে মনে করা হয় ফ্লোরিডা এবং পেনসিলভানিয়াকে।

২০১৬ সালের নির্বাচনে ফ্লোরিডায় প্রবীণ ভোটারদের ব্যাপক সমর্থন পেয়ে সামান্য ব্যবধানে জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু চলতি বছরের নির্বাচনে ফ্লোরিডায় ট্রাম্প শিবির ধাক্কা খেতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

সাউদার্ন ফ্লোরিডার একটি কমিউনিটি সেন্টারে সামাজিক দূরত্ব মেনে সেখানকার প্রবীণ ভোটারদের নিয়ে সমাবেশ করেছেন ডেমোক্র্যাট দলীয় জো বাইডেন। প্রবীণ নাগরিকদের জন্য করোনাভাইরাস হুমকি হিসেবে দেখা দিলেও প্রেসিডেন্ট ট্রাম্প গুরুত্ব দিচ্ছেন না বলে অভিযোগ করেছেন জো।

প্রবীণ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনারা অপ্রয়োজনীয়, আপনারা বিস্মরণযোগ্য, আসলে আপনারা কেউ নন। প্রেসিডেন্ট ট্রাম্প প্রবীণদের এভাবেই দেখেন। এভাবেই তিনি আপনাদের দেখেন।

সূত্র: বিবিসি, রয়টার্স।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়